বিজ্ঞাপন

শরীর মরে মৃত্যুতে, আত্মা মরে কথায়!

আপনার চোখ দেখলেই পরের লাইন যখন পড়ে ফেলতি পারি, তখন আপনার ঘোরানো পেঁচানো কথার পূর্ণ অর্থ বুঝতে মনোবিজ্ঞানী হায়ার করতে হবে না, নিশ্চিত থাকতে পারেন।

আমি কখনোই ঘুরিয়ে পেচিয়ে কথা বলা মানুষ না, পছন্দও করি না। অবজ্ঞা, অবহেলা, ইগ্নোর এসবের ছিটেফোঁটা দেখলে সেখানে দুদণ্ড দাড়ানো নিজেকে অপমান করার মতো মনে করি। 

আপনি হয়তো জানেনও না, আপনার সাথে শেষ দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই পড়ছেন, শেষ দেখা হয়ে গেছে। বলেকয়ে ব্রেকে পা রাখা মানুষ খুব বেশি পছন্দ করি, নিজেও একই ফরমুলা ফলো করি। এতে লোকসান হয় নাই বরং ঢের আত্মতৃপ্ত হয়েছি। 

সাফ কথায় আসা যাক। আমার যদি কোন পরামর্শের প্রয়োজন হয়, যোগ্য কাউকে নক করে সরাসরি বলে দেই, ভাইজান, আমার এই ব্যপারে পরামর্শ দরকার, আপনার জানা থাকলে বলুন, কীভাবে কি করতে পারি। তিনি সাবলীলভাবে বললে ঠিকাছে, অসুবিধাবোধ করলে স্বেচ্ছায় সরে এসেছি, নো আর্গুমেন্ট। চাপ্টার ক্লোজ। 

জনাব মতলব থানার অসি, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিজেকে অতিমাত্রায় ভদ্র চতুর মনে করুন ভালো কথা, ব্রেকে পা রাখুন, নয়তো কখন কোন নর্দমায় পড়বেন টেনে তোলার জন্য ক্যারেন ভাড়া করবেন ঠিকই ড্রাইভার কপালে জুটবে না। 

বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি। নিজ দায়িত্বে বুঝে নিন। টেক্সট, কল রেসপন্স না করলর জোর করবেন না দয়া করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

স্বপ্নগুলো ঘুমিয়ে পড়ে শহরের রাস্তায়