দৈনিক কাজ করতে হবে মাত্র ৬ ঘণ্টা, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিনিময়ে প্রতি মাসে বেতন দেওয়া হবে প্রায় সাড়ে ৪ হাজার ইউরো। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫ লাখ টাকা। এরপরেও জনবল পাওয়া যাচ্ছে না।
![]() |
| ৬ ঘণ্টা কাজ, মাসে বেতন ৫ লাখ টাকা |
শুনতে বেশ অবাক লাগলেও শ্রমিকের অভাবে এমন ঘটনার সাক্ষী হচ্ছে অস্ট্রেলিয়া। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন দেশটির লেবু চাষীরা। গত ১ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
বলা হয়েছে, দিনে মাত্র ৬ ঘণ্টা কাজের জন্য শ্রমিক খোঁজা করা হচ্ছে। কাজ গাছ থেকে পাকা লেবু তুলতে হবে। কিন্তু সেই কাজের জন্য পর্যাপ্ত জনবল পাওয়া যাচ্ছে না। এর জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অস্ট্রেলিয়ায় লেবু চাষের সঙ্গে যুক্তদের। তাই অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য এই কাজে এগিয়ে আসতে কর্মীদের কাছে আবেদন করেছেন।
কর্মীর অভাবেই প্রচুর লেবু পড়ে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ওই এমপি। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যানি ওয়েবস্টার জানিয়েছেন, লেবুর ফার্মে প্রচুর পাকা লেবু মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। এর জেরে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেছেন, ‘লেবু তোলার কাজে প্রতিদিন ২২৫ ইউরো করে পাওয়া যাবে। প্রতি মাসে ৪ হাজার ৪০০ ইউরো বেতন দেওয়া হবে।’ বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
অ্যানি ওয়েবস্টার আরও জানিয়েছেন, লেবু চাষে এ রকম কর্মীর অভাব তিনি প্রথম বার দেখছেন। বিদেশি প্রায় ২১ হাজার কর্মী রয়েছে দেশটিতে। কিন্তু তারা অন্য কাজে নিযুক্ত। তাই নতুন করে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

0 মন্তব্যসমূহ