আমার মনে হয়.. আপনাকে হ’ত্যা করতে এত সাঁজোয়া ট্যাংক, কামান আর গুলি বারুদ আনার প্রয়োজন ছিল না। ভীরু কাপুরুষরা চাইলে আপনার সাদা পাঞ্জাবীকে ২৮টি বুলেটের র’ক্তা’ক্ত ছিদ্রে ভরিয়ে দিতে পারতো না।
![]() |
| যেখানে জয় বাংলা রক্তে মিশে আছে |
তার বদলে, যদি তারা সদ্য জন্ম নেওয়া লাল সবুজের পতাকাটা আপনার হাতে দিয়ে বলতো "ধরুন, ঝটপট করে এই পতাকাটা গায়ে জড়িয়ে নিন" তাহলে হয়তো আপনি হাসিমুখে সেই পতাকা গায়ে জড়িয়ে হাসতে হাসতে মৃ’ত্যুকে আলিঙ্গন করতেন।
কিন্তু না, কাপুরুষরা তা করেনি। তারা ভয় পেয়ে একের পর এক বুলেটে ছিদ্র করে দিয়েছে আপনার বুকের ভেতরটা। আহ! কী নিদারুণ লজ্জা, কী অশেষ মায়া হচ্ছে আমার তাদের জন্য - যারা বুঝতেই পারেনি, তারা আসলে কী হারিয়েছে।
যাদের আপনি তুলে দিয়েছিলেন লাল - সবুজের পতাকা, সেই হাতই ফিরিয়ে দিয়েছে আপনাকে ও আপনার পরিবারকে র’ক্তমাখা গুলির ঝাঁক। এর চেয়ে ভয়াবহ লজ্জা আর কী হতে পারে?
আফসোস... ৭৫-এর সেই বুলেট দিয়ে তারা ভেবেছিল জয় বাংলার ডাক চিরতরে থামিয়ে দেবে। কিন্তু তারা জানত না - জয় বাংলার স্লোগান আমাদের রক্তের লোহিত ও শ্বেত কণিকায় মিশে আছে। তারা বোঝেনি, জয় বাংলা শুধু একটি শব্দ নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা প্রাণের সুর।
বঙ্গবন্ধু কোন দলের নেতা নয়, উনি বাংলার নেতা..

0 মন্তব্যসমূহ