প্রচন্ড দুঃখ পেলে মানুষ যার কাছে নালিশ করবে, সেই যদি দুঃখ দেয়, তবে মানুষের নালিশ করার আর কোনো জায়গা থাকে না!
![]() |
| প্রচন্ড দুঃখ পেলে মানুষ কোথায় যায়? |
সবচাইতে আক্ষেপের বিষয় কী, জানেন? দুঃখ কিংবা কষ্ট পেলে যেখানে আশ্রয় খুঁজবেন, সেখান থেকে আরও বেশি দুঃখ নিয়ে ফিরে আসাটা! যাকে বলবেন, " আপনি ভালো নেই, আপনার ভীষণ মন খারাপ, কোনোকিছুই ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে " যদি সেই মানুষটাই আপনার মন খারাপের কারণ হয়, কষ্টের কারণ হয়, তবে নিজের এই অসহায়ত্বের কথা কাকে বলবেন? কাউকে বলা যায় না।
নিজের ঘরে সুখ না পেলে মানুষ বাইরে যায়। বাইরে সুখ না পেলে মানুষ বনে যায়। আর বনেও সুখ না পেলে মানুষ একা থাকে! তবে বিশ্বাস করুন, নিজের ঘরেই যদি সুখ পাওয়া না যায়, তবে সুখের খোঁজে তামাম পৃথিবী ঘুরলেও কেবল দুঃখই মেলে!
দিনশেষে মানুষ একটা নিরাপদ আশ্রয় চায়, যেখানে সারাদিনের ক্লান্তি আর দুঃখ বুকে নিয়ে বিশ্রাম নিতে পারে। একটা মানুষ চায়, শোনার জন্য। যার কাছে নালিশ করা যায়।
কিন্তু সেই মানুষগুলোই যখন আপনাকে দুঃখ দেয়, আপনাকে মানসিক যন্ত্রণা দেয়, তখন আর নালিশ দেয়ার মতো কেউ থাকে না। মানুষ যার কাছে শান্তি আশা করে, যাকে ভরসা করতে চায়, ঠিক তার কাছ থেকেই হতাশ হয়ে ফিরে আসে!
প্রত্যেকটা মানুষের এমন কেউ থাকা দরকার, যাকে দিনশেষে জমানো সব দুঃখ-কষ্ট, অভাববোধের কথা নির্দ্বিধায় বলা যায়। আর যাই হোক, সে কখনোই কষ্টের কারণ হয় না, এমন। মানুষের যদি দুঃখ বলার জায়গা থাকে, নিজের ভেতর জমানো সব কথাগুলো উগড়ে দেয়ার জায়গা থাকে, সে কখনোই মানসিক যন্ত্রণায় তীলে তীলে শেষ হয় না।

0 মন্তব্যসমূহ