বিজ্ঞাপন

অপেক্ষার প্রহর: প্রিয় মুখের টানে চাতকপাখির মতো প্রতীক্ষা

আপনি বোধহয় জানেন না অপেক্ষাতেও মানুষের মৃত্যু হতে পারে। তবুও মানুষ অপেক্ষা করে, কেউ দুঃখের সাগর পাড়ি দিয়ে একটু সুখের অপেক্ষা, কেউ বা মৃত্যুর অপেক্ষা, আবার কেউবা প্রিয় মানুষটাকে ফিরে পাওয়ার অপেক্ষা।

ফিচার ইমেজ(এআই)

আমিও অপেক্ষায় আছি, কবে আপনার সাথে দেখা হবে, কবে আপনাকে মন ভরে দেখতে পারবো, কবে আপনাকে দেখে চোখের খুদা মেটাতে। আপনাকে যে দেখতে বড্ড বেশি ইচ্ছে করে। আমি অপলক দৃষ্টিতে আপনাকে দেখতে চাই।

কতোদিন হয়ে গেলো আপনার চাঁদ মুখ খানা দেখা হয় না। অগোচরে রয়ে গেছেন আপনি, সামনে আসেন না বহুদিন, কত দিন গেলো, কত মাস গেলো, কত বছর গেলো। অথচ আপনার দেখা মিললো না।

কতোদিন আপনাকে শোেনা হয় না, আপনার ঐ মিষ্টিমধুর কন্ঠ শুনি না। অথচ কেউ না কেউ ঠিকই আপনাকে দেখছে, আপনাকে শুনছে।

কতকাল বলা হয়নি আপনাকে "ভালোবাসি" আপনার জন্য আজও আমি অপেক্ষা করে আছি, চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি আপনার চলে যাওয়া পথের দিকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

স্বপ্নগুলো ঘুমিয়ে পড়ে শহরের রাস্তায়