বিজ্ঞাপন

ভালোবাসার বিষাদ

সবাই বলে মেনে নিতে পারলে নাকি জীবন সহজ হয়ে যায়। কিন্তু কেউ জানে না, আমি তো পৃথিবীর সব সুন্দর দেখেছি কেবল তোমার ভিতরেই। এই কথাটুকু কাউকে বোঝাতে পারিনাো!

ভালোবাসার বিষাদ

তুমি আর আমার নও – এই সত্যিটা মেনে নিতে গেলে মনে হয় যেন পৃথিবীর সব ঝড় একসাথে এসে দাঁড়ায় আমার সামনে, থামায় আমার পথ, দম বন্ধ করে দেয় বুকের ভেতর থেকে।

তুমি তো জানো, আমি সেই মানুষ – যে তোমার ভালোবাসার জন্য কতোটা পিপাসার্ত! তাই তোমাকে ভুলে যাওয়ার যে ঝড়, সেই ঝড়ে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাই, উড়ে যাই কোব এক বিষাদের ধারাপাতে, যেখান থেকে কেউ ফিরে আসে না।

তুমি আর আমার নও – এইটা মেনে নিতে গেলেই দেখি, তুমি বুকের ভেতর পাহাড় হয়ে বসে পড়েছো। তোমার অভাব আমার স্নায়ুতে আগুন জ্বালায় – নিজেকে মনে হয় যেন রোদের ভিতর দাঁড়িয়ে থাকা একটা গাছ, যার পাতাগুলো পুড়ে যায় অপেক্ষার উত্তাপে।

ভালোবাসার বিষাদ

আবার, কোনো কোনো রাতে, তোমার না-থাকার শূন্যতা আমাকে শূন্য ডিগ্রির মতো ঠান্ডা করে দেয় কাঁপতে কাঁপতে বরফ হয়ে যায় শরীর, মন, সবকিছু!

তুমি যদি শুধু আমার হতে – তাহলে আমি দুনিয়ার সব কিছু মেনে নিতে পারতাম, চোখ বন্ধ করে, নিঃশর্তে!

বিশেষ দ্রষ্টব্য: এই লেখাগুলো আমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করে না। লিখতে ভালো লাগে তাই লিখছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

স্বপ্নগুলো ঘুমিয়ে পড়ে শহরের রাস্তায়