বিজ্ঞাপন

৪র্থ শ্রেণীর মারামারি, ৫০ বছর পর সহপাঠীর ওপর প্রতিশোধ!

চতুর্থ শ্রেণিতে পড়াকালীন এক সহপাঠীর হাতে মার খাওয়ার অপমান ভুলতে পারেননি এক ব্যক্তি। সময় গড়িয়ে গেছে অর্ধশতাব্দী, বদলেছে জীবন, পরিবেশ – তবুও শৈশবের সেই ঘটনার ক্ষত ছিল অমলিন। অবশেষে এক রিইউনিয়ন অনুষ্ঠানে সেই ক্ষতের প্রতিশোধ নিয়েই ঘটালেন চাঞ্চল্যকর কাণ্ড। আর শেষপর্যন্ত গড়াল বিষয়টি পুলিশের জালে।

৪র্থ শ্রেণীর মারামারি, ৫০ বছর পর সহপাঠীর ওপর প্রতিশোধ!

ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কাসারগড় জেলায়। গত ২ জুন একটি প্রাথমিক বিদ্যালয়ে পুরনো ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন বালকৃষ্ণণ, ভি. বাবু এবং ম্যাথু বালিয়াপ্পালাক্কল – তিনজনেই প্রায় পঞ্চাশ বছর আগে একই সঙ্গে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেছেন।

অনুষ্ঠানে বাবুকে দেখেই হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন বালকৃষ্ণণ। প্রত্যক্ষদর্শীদের মতে, পুরনো বিরোধের জেরে তিনি আচমকাই বাবুর ওপর ঝাঁপিয়ে পড়েন। অভিযোগ, পাথর দিয়ে বাবুর মুখ ও ঘাড়ে আঘাত করেন তিনি। তার সঙ্গে ছিলেন ম্যাথুও। গুরুতর আহত বাবুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ছোটবেলায় চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবুর হাতে মার খেয়েছিলেন বালকৃষ্ণণ। সেই অপমান এত বছর পরও ভুলতে পারেননি তিনি। সুযোগ পেয়ে রিইউনিয়নে প্রতিশোধ নেন।

এই ঘটনায় বালকৃষ্ণণ ও ম্যাথুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি আনন্দঘন অনুষ্ঠান মুহূর্তেই পরিণত হয় এক অপ্রত্যাশিত ও নাটকীয় ঘটনার মঞ্চে। বিষয়টি ঘিরে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

স্বপ্নগুলো ঘুমিয়ে পড়ে শহরের রাস্তায়