বিজ্ঞাপন

বাংলাদেশী পাসপোর্টদারীরা ভিসা ছাড়া ৪২ দেশে যেতে পারবে

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

বাংলাদেশী পাসপোর্টদারীরা ভিসা ছাড়া ৪২ দেশে যেতে পারবে
ভিসা ছাড়া ৪২ দেশে যেতে পারবে

বাংলাদেশীরা শুধু Passport দিয়ে ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে যেতে পারবেন, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী Passport থাকলে আপনি কোনো ধরনের ভিসার ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন ২০টি দেশে। আর এটা অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ খবর।

তবে ভিসা ছাড়া তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যেমনঃ 

আপনার Passportটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী Passportটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।

সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি Passport দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন

১. এশিয়া - (৬টি দেশ) - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।

২. দক্ষিণ আমেরিকা - (১টি দেশ) - বলিভিয়া।

৩. উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - (১১ টি দেশ) - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।

৪. ওশিয়ানিয়া - (৮টি দেশ) - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।

৫. আফ্রিকা - (১৬টি দেশ) - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।

তথ্যসূত্র: visaguide.world 

বাংলাদেশি Passport থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন অসাধারণ কিছু স্পট/দেশ- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। 

ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকেই জানেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। তাই একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা।

অন-অ্যারাইভাল ভিসা কি?

ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না। অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন।

এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তন হতে পারে, তবে বেশিরভাগ দেশেই আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে। 

কিভাবে বাংলাদেশী Passport দিয়ে অন-অ্যারাইভাল ভিসার আবেদন করে?

১. একটি বৈধ Passport.

২. রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী।

৩. ভিসা আবেদনপত্র (Visa Application Form).

৪. প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ।

৫. ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি

৬. ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

স্বপ্নগুলো ঘুমিয়ে পড়ে শহরের রাস্তায়