চাকরি শেষে দেশে আসার বিমানভাড়া বহন করবে রাশিয়ার এই নিয়োগদাতা কোম্পানি।
![]() |
| সরকারিভাবে কম খরচে কর্মী নিবে রাশিয়া |
বাংলাদেশ থেকে সরকারী ভাবে কম খরচে দক্ষ কর্মী নিবে রাশিয়া। বাংলাদেশ ওভারসীজ এমপ্ল্যমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মাধ্যমে এই কর্মীদের নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার বোয়েসেলে’র ওয়েবসাইটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়ান প্রতিষ্ঠানে পাইপ ফিটার ও হেল্পার পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
যেসব সুযোগ সুবিধা রয়েছে:
চাকরির চুক্তির মেয়াদ ১ বছর যা নবায়নযোগ্য। প্রতি সপ্তাহে একজন কর্মীকে ৬০ ঘণ্টা কাজ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের মাসিক ইনকার করতে পারবে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। এছাড়া, কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা-খাওয়া এবং কর্মস্থল সহ যাতায়াতের পরিবহনের খরচ বহন করবে কোম্পানি। এমনকি চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়াও বহন করবে কোম্পানি।
আবেদনকারীর যোগ্যতা:
আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। সেইসঙ্গে তেল ও গ্যাস প্লান্ট কোম্পানিতে সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে এ ক্ষেত্রে রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন করতে যা যা লাগবে:
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
সম্ভাব্য খরচ:
বোয়েসেলের সার্ভিস চার্জ ৪৪ হাজার ৮৫০ টাকা, মেডিকেল ফি ২ হাজার টাকা, ভিসা স্টাম্পিং ৯ হাজার ৮০০ টাকা, নন-জুডিশিয়াল ফি ৫০০ টাকা, ফিঙ্গার প্রিন্ট ২২০ টাকা। এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স ফি, আমি প্রবাসী রেজিস্ট্রেশন ফি, সিভিল সার্জন দ্বারা মেডিকেল ফিট রিপোর্ট সত্যায়ন ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রদান করতে হবে।
তবে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত কোন প্রার্থীর বোয়েসেল-কে কোনো ফি প্রদান করতে হবে না।
এবিষয়ে বিস্তারিত জানতে সরাসরি বোয়েসেলে যোগাযোগের ঠিকানা হলো:
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা- ১০০০।
ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd
ওয়েবসাইট: www.boesl.gov.bd

0 মন্তব্যসমূহ