চলতি বছর ১০ হাজার বাংলাদেশি কর্মী নিবে দক্ষিণ কোরিয়া, দেশের সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। কোরিয়ার মৎস্য উৎপাদন ও জাহাজ নির্মাণ কাজের জন্য সুযোগ পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা।
কোরিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের প্রথমে কোরিয়ান ভাষা শিখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর কাঙ্ক্ষিত কাজের দক্ষতা অর্জন করে সরকারি রিক্রুটিং এজেন্সি-বোয়েসেলে আবেদনের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে যাওয়ার সুযোগ।
দক্ষিণ কোরিয়ায় যেতে সবধাপে উত্তীর্ণ হওয়া হারুন নামের এক ব্যাক্তি বলেন, সর্বপ্রথম পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে, এরপর রোস্টারভুক্ত হতে হবে। দেশটিতে যেতে পারলে মাসে ১ লাখ ৮০ হাজার টাকা পরিমান ইনকাম করা যাবে।
সরকারি রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, দক্ষিণ কোরিয়ায় কোটা ধরে রাখার দায়িত্ব কর্মীদের। কারণ, কোন কর্মী যদি ১ বছর এক কম্পানিতে চাকরির পর মালিকের অনুমতী নিয়ে অন্য কম্পানিতে যায়, তাহলে সেই প্রতিষ্ঠান জনবল নিবে। কিন্তু একজন কর্মী যদি কম্পানির বিরুদ্ধে অভিযোগ বা মামলা করে কর্মস্থল ত্যাগ করে তাহলে সেই কম্পানি আর জনবল নিবে না।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিদেশে কর্মী পাঠানোয় দক্ষতার ওপর জোর দিয়েছেন।

0 মন্তব্যসমূহ